ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। চলবে ৩০ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ছুটি উপলক্ষে ১৭ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। তবে এরপর থেকে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এজে/১৩০৩ ঘ.
bdnews24