২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪

বাগানের লিচু ভাগাভাগি নিয়ে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে রোববার ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে চার ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

দিনাজপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগানের লিচু ভাগাভাগি নিয়ে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে রোববার ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে চার ছাত্র আহত হয়েছে। হলের পাঁচটি কক্ষে ভাংচুর ও আগুন দেওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠকে ঘটনা তদন্তের জন্য প্রক্টর অধ্যাপক হারুনুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা এটিএম শফিকুল ইসলাম, ড. বিধান কুমার হাওলাদার, ড. বিকাশ চন্দ্র ও ড. ফরিদ হোসেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। আহত বিএস শেষ বর্ষের ছাত্র আরিফুল হক (২৪), তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ (২২) ও আরিফুল করিম (২৩) এবং কম্পিউটার সাইন্স প্রথম বর্ষের ছাত্র শাকিলকে (১৯) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যাম্পাসের বাগানের লিচু বিতরণ করার সময় এমএস শেষ বর্ষের ছাত্র অরুণ ও দেবদাস এর নেতৃত্বে ছাত্রলীগের দু'টি দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত ৮টার দিকে অরুণের সমর্থকরা দেবদাসের সমর্থক আরিফ ও সৌরভকে মারধর করে। এর জেরে দু'দল আবারো ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জিয়াউর রহমান হল ও নূর হোসেন হলের পাঁচটি কক্ষে ভাংচুর চালায় ও আগুন দেয়। রাত ১২টার দিকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। সোমবার সকালে দেবদাসের সমর্থকরা দলের ক্যাডাররা আরিফুল করিম ও শাকিলকে মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৪ ঘ.