২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ছাত্রলীগের চার কর্মীর জামিন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 04:27 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

রাজশাহী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মী জামিন পেয়েছেন। সরকার সমর্থক সংগঠনটির দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে এদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে চারজনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করার পর তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে ছাত্রলীগ কর্মী আল-আমিন ও হারুন-অর-রশিদ এবং রেজাউল ইসলাম রেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রেজার অনুসারী যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নিলয় আহমেদ, পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের নিক্সন, চতুর্থ বর্ষের শুভ বসাক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শামীম হোসেন খান আহত হয়। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারকর্মী আহতের ঘটনায় রেজা একটি মামলা করেছেন। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল-আমিন ও যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশ। বৃহস্পতিবার রাতে এদের গ্রেপ্তারের পর ওই গ্র"পের কর্মীরা ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধ করে। ওসি জানান, ওই রাতে আল-আমিনের অনুসারী জাহাঙ্গীর হোসেন আরেকটি মামলা করেন। এ মামলায় পুলিশ রেজা ও আকরাম শাহিনকে গ্রেপ্তার করে। সংঘর্ষ, হামলা ও গ্রেপ্তারের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতিতে সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে দু-এক দিনের মধ্যে তারা বৈঠকে বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.