চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কারণে বুধবার টানা পঞ্চম দিনের মতো অচল ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ক্যাম্পাসে মোতায়েন করা হয়েঝে বিপুল সংখ্যক পুলিশ, যদিও ধর্মঘটের কারণে নগরী থেকে শাটল ট্রেনগুলো না যাচ্ছে না। শিার্থীর উপস্থিতি কম হওয়ায় অধিকাংশ বিভাগে কাস হচ্ছে না।
গত চারদিনে ক্যাম্পাসগামী দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর বুধবার বিশ্ববিদ্যালয়মুখী বেসরকারি পরিবহন কোম্পানির গাড়িগুলো ছাড়েনি। চলেনি শিকদের বাসও।
গত বৃহস্পতিবার ক্যাম্পাস সংলগ্ন গ্রামের যুবকদের হামলায় ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামান নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে ছাত্রলীগ।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে ৯ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাবও টহল দিচ্ছে।"
শাটল ট্রেন এবং নগরীর স্টেশনগুলোতেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
লোকপ্রশাসন বিভাগের শিার্থী সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে শিার্থী নেই বললেই চলে।"
লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘটীদের বাধার কারণে শাটল ট্রেন বুধবার ক্যাম্পাসে যেতে পারেনি।
"আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেন না চললে শিার্থীও থাকে কম। ফলে কাস ও পরীা নেওয়া সম্ভব হয় না", বলেন তিনি।
নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক বাস কমিয়ে ফেলা ও রুট পরিবর্তন করার কারণে অনেক শিক ক্যাম্পাস আসতে পারেননি বলে জানান তিনি।
এদিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।"
আসাদ হত্যাকারীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে নিরাপত্তা ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ শনিবার থেকে ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমইউএস/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24