ময়মনসিংহ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুপক্ষে মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জব্বারের মোড় এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রয়েল গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২২১০ ঘ.
bdnews24