২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দিন: রাষ্ট্রপতি

অসচ্ছল পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসচ্ছল পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, "শহরের উচ্চবিত্ত পরিবারের সন্তানরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও শিক্ষাব্যয় মেটানোর সামর্থ না থাকায় গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এসব প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে জনগণের একটি বড় অংশ উচ্চ শিক্ষা নিতে পারছে না।" "এজন্য এসব সাধারণ জনগণের ছেলেমেয়েদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টির বিষয়টি সুবিবেচনার জন্য আমি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি", বলেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে ৫৬১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এদের মধ্যে