ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বই মেলা উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে সোমবার বিকালে বিক্ষোভ প্রদর্শনের সময় ছাত্রদলের সাত নারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা উর্মি, সদস্য শাহীনুন নার্গিস, মৌসুমী নাসরিন এবং কর্মী পপি আক্তার, ফাহিমা আক্তার ও তাসলিমা ফেরদৌসী।
শাহবাগ থানার উপ-পরিদর্শক আমেনা বেগম জানান, বিকাল সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সালমা সুলতানা সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যখন টিএসসিতে বিক্ষোভ করছিলাম তখন ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এএল/জিএনএ/১৭৩৪ ঘ.
bdnews24