ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নতুন কবিতা নতুন সময়' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে দুদিনব্যাপি জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে সোমবার।
সকাল সাড়ে ১১টার দিকে এ উৎসবের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক।
এর আগে সকালে হাকিম চত্বর থেকে একটি পথযাত্রা বের হয়। পথযাত্রাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শিল্পী কামরুল হাসান প্রমুখের সমাধি প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর জাতীয় সংগীত, একুশের গান ও উৎসব সংগীত পরিবেশন করা হয়। উত্তোলন করা হয় জাতীয় ও উৎসব পতাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠক কবি বেলাল চৌধুরী বলেন, "সর্বশেষ থেকে নৈরাজ্যবাদ ও স্বেচ্ছাচারিতার চির অবসান ঘটানোর মাধ্যমে নতুন দিনের কবিতা স্বার্থক হবে। দূরীভূত হবে দারিদ্র, হাসি ফুটবে গরীবদের মুখে।"
অনুষ্ঠানের আহবায়ক কবি আসাদ চৌধুরী বলেন, "৭১'র রাজনৈতিক স্বাধীনতার পরও আমাদের সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা অর্জিত হয়নি। বিগত দিনে সা
bdnews24