২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবির ছাত্রদের সংঘর্ষে আহত ৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের সংঘর্ষে সাতজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

সিলেট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাসে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ক্যাম্পাস থেকে সিলেটগামী একটি বাসে দুই দল ছাত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র হাবিবুর রহমান ক্ষুর দিয়ে মিসবাহ, রেদোয়ান, ওসমান, আশরাফ, রবিন ও রাজিবকে এলোপাথারি আঘাত করেন। পুলিশ বলেছে, এরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী। তবে তারা কোনো বিভাগের ছাত্র সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। পরে আহতরা হাবিবুরকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চৌধুরী আব্দুল্ল