জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির 'গ' ইউনিটের ফল প্রকাশ হয়েছে।
কলা ও মানবিকী অনুষদে ভর্তির এ ফল শুক্রবার প্রকাশ করা হয়। ফলাফল
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu -এ পাওয়া যাচ্ছে।
'গ' ইউনিটে মোট ২৬ হাজার ৯২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতি আসনের বিপরীতে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে 'খ' ইউনিটের স্থগিত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা তিন শিফটে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
'খ' ইউনিটে এবার ৩২২টি আসনের বিপরীতে ১৫ হাজার ৪৬০টি আবেদনপত্র বিক্রি হয়েছে।
এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।
গত ২৪ অক্টোবর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের করা একটি রিট আবেদনে হাইকোর্ট গত ২০ অক্টোবর 'খ' ও 'গ' ইউনিটের পরীক্ষা স্থগিত করে।
পরে বিশ্ববিদ্যালয়ের আবেদনে পক্ষে আদালতের আদেশ নিয়ে পরীক্ষার নতুন তারিখ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১৮ ঘ.
bdnews24