২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী শিক্ষক পদে পরীক্ষা ৭ জানুয়ারি

সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত বছর থেকে ডাবল শিফট চালু হওয়া দেশের ৮২টি স্কুলের এক হাজার ৯৬৮টি পদের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৬৫৯ ঘ.