২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ পরীক্ষাধীন'

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণের বিষয়টি সরকারের পরীক্ষাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণের বিষয়টি সরকারের পরীক্ষাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-২ আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, দেশে ১৯ হাজার ৯৩৫টি এমপিওভুক্ত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ৩ হাজার ২৩২টি এমপিওভুক্ত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মহিলা আসনের সাংসদ মাহজাবীন মোরশেদের এক সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোর সরকারিকরণে বিষয়ে সম্ভাব্যতা যাচাই শেষে সরকারিকরণের প্রক্রিয়া শুরু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০১ ঘ.