ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, পরীক্ষাটি একদিন পেছানো হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ ডিসেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৪৩৮ ঘ.
bdnews24