ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এত বলা হয়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই পরীক্ষায় কোন পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24