ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'গ' ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে।
'গ' ইউনিটে ৬৬০টি আসনের বিপরীতে ২১১৩ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইলে এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে। এ জন্য যেকোন মোবাইলের এসএমএস সাইটে গিয়ে ঔঘট লিখে একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফলাফল।
মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৪৩৯ ঘ.
bdnews24