২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়েকউজ্জামান খুবি'র উপ-উপাচার্য

অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার তাকে চার বছরের জন্য নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-২) হোসনে আরা বেগম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক ফায়েক হাতে পেয়েছেন। অধ্যাপক ফায়েক এর জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শ্রীনিবাসকাঠী গ্রামে। ১৯৯৪ সালে তিনি রাবিতে শিক্ষকতা শুরু করেন এবং ২০০৭ সালে অধ্যাপক হন। খুবির উপ-উপাচার্য নিযুক্ত করায় অধ্যাপক ফায়েক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৩ ঘ.