টাঙ্গাইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এমবিএসটিইউ) ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (অনার্স) ও বিবিএ ভর্তির আবেদনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী ০৮ ও ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য আবেদন করার শেষদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.mbstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/কেএমএস/১৫৫০ ঘ.
bdnews24