বরিশাল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিন বরিশালের ছয় জেলায় পাঁচ হাজার ৫৬৯ জন পরীক্ষা অনুপস্থিত ছিলো।
তবে কোথায় বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার অভিন্ন প্রশ্নে সারা দেশে এই পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ লাখ ৫ হাজার ৩৯১ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ৮ লাখ ১১৯ জন ছাত্রী।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে।
প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, সব জায়গায়ই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে।
তিনি বলেন, "বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি কোনো পরীক্ষার্থীর মাঝে বিষণ
bdnews24