২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি, জেডিসি পরীক্ষা: কেন্দ্রে নিষেধাজ্ঞা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্রের দু'শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্রের দু'শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. আব্দুল জলিল মণ্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ১৪ নভেম্বর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলোর দু'শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে এই নির্দেশ কার্যকর থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/পিডি/২১১১ ঘ.