২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষার দিনে ছাত্রলীগের মারামারি

ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামরি করেছে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামরি করেছে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষ। বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত এবং হাজি মোহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রলীগ সভাপতি শেখ মুহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে শুক্রবার এ সংঘাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। 'খ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এদিন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরের ৬৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬৩ কেন্দ্রের এ ভর্তি পরীক্ষায় ২৮ হাজার ৪২২ জন অংশ নেন। বেলা ১১টার দিকে ভর্তি পরীক্ষা যখন শেষ হয়, তখন কলা ভবন এবং ডাকসু ভবনের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগকর্মীদের মারামারির কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দিগি