চাঁপাইনবাবগঞ্জ, অক্টেবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর এলাকার নামোশংকরবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত মেসবাহুল হক (২০) নামোশংকরবাটি-মাটিলাপাড়া মহল্লার মোজাম্মেল হকের ছেলে।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদ হোসেন সাংবাদিকদের জানান, স্কুল যাওয়া-আসার সময় নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মেসবাহুল। বুধবার উত্ত্যক্ত করার ছাত্রীটির অভিভাবক সদর থানায় অভিযোগ করে।
এএসআই জানান, মেসবাহুলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24