জবি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১০-১১ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬৪৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৭টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৯ জন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসন বিন্যাস অনুযায়ী- রোল নম্বর ২০০০০১ থেকে ২০৬১৯৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২০৬২০০ থেকে ২০৮১৯৯ সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ (লক্ষ্মীবাজার), ২০৮২০০ থেকে ২০৯২৯৯ ঢাকা মহানগর মহিলা কলেজ, ২০৯৩০০ থেকে ২১১২৯৯ কবি নজরুল সরকারী কলেজ, ২১১৩০০ থেকে ২১৩২৯৯ শেখ বোরহান উদ্দিন কলেজ, ২১৩৩০০ থেকে ২১৪৭৯৯ গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়, ২১৪৮০০ থেকে ২১৮২৯৯ ঢাকা কলেজ, ২১৮৩০০ থেকে ২২৪২৯৯ তেজগাঁও কলেজ, এবং রোল নম্বর ২২৪৩০০ থেকে ২২৫২০০ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২১০০ ঘ.
bdnews24