২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে জাবিতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। 'বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছাত্রসমাজ' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অমর একুশে ভাস্কর্যের পাদদেশে বেলা সাড়ে ১২টায় সমাবেশের পর ক্যাম্পাসে মিছিল করে। একই দাবিতে গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সে সময় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর তিন দিনের মধ্যে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে সে সময় অতিক্রান্ত হওয়ার আগেই শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ সমস্যার কথা এর আগেও প্রশাসনকে জানানো হয়েছিলো। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমাবেশে বক্তব্য রাখেন জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি মাহি মাহফুজ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মৈত্রী বর্মন, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জুবায়ের আল মাহমুদ নাদিম প্রমুখ। সমাবেশের পর শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করেন। শিক্ষার্থীরা বলেছেন, উপাচার্য তাদের তিনটি প্রতিশ্র"তি দিয়েছেন। প্রতিশ্র"তিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল ও অনুষদ ভবনের জন্য পৃথক এবং অফিস ও শিক্ষক কর্মচারীদের বাসভবনের জন্য পৃথক বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে; বিশ্ববিদ্যালয়ে একটি বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করা হবে; অবিলম্বে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সরবরাহ বাড়ানো পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৪৫ ঘ.