তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনে না থাকলেও জীবন্ত গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
এটি ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করে নিলেও অর্থাভাবে সঞ্চালন লাইন গাছ থেকে সরিয়ে নেওয়া যাচ্ছে না বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
২০০৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অস্থায়ীভাবে হাটহাজারীর সড়ক থেকে বিশ্ববিদ্যালয় ফটক পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের একপাশে শতাধিক মেহগনি গাছে বৈদ্যুতিক তার নিয়ে বাতি লাগানো হয়।
এরপর এক বছর পেরিয়ে গেলেও ওই তার খুলে নেওয়া হয়নি, কিংবা আলাদা খুঁটি বসিয়ে সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। গাছে পেরেক গাঁথা ওই তার পুরনো হয়ে ছিড়ে পড়ার শঙ্কা করছে শিক্ষার্থীরা।
দর্শন বিভাগের
bdnews24