ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ক, খ, গ, ঙ ও ছ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বৃহস্পতিবার বেলা ১১টায় তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।
ঘ ও চ ইউনিটের ফলাফল আগামী ২৫ অক্টোবর প্রকাশিত হবে।
www.iubd.net ও www.iceiu.info ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে রঁ লিখে স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে স্পেস দিয়ে রোল নং লিখে ৯৯৩৪ নম্বরে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাবে।
ইসলামি বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মেধাতালিকা হতে ভর্তি কার্যক্রম চলবে। বিভাগ পরিবর্তন করা যাবে ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। অপেক্ষমান তালিকা ও বিশেষ কোটা হতে ০১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। ক্লাশ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪০ ঘ.
bdnews24