২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। প্রতিদিন একটি বিষয় পরীক্ষা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। প্রতিদিন একটি বিষয় পরীক্ষা হবে। ২৯ নভেম্বর সমাপনী পরীক্ষা শেষে ২৬ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।। মঙ্গলবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সমাপনী পরীক্ষা বিষয়ক প্রস্তুতি সভার পর সাংবাদিকদের এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। মন্ত্রী জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী বছরের ১৭ ফেব্র"য়ারি। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২১ লাখ ৫৭ হাজার চারশ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ সাত হাজার দুশ ৭১ জন ছাত্র ও ১১ লাখ ৫০ হাজার একশ ২৯ জন ছাত্রী। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৪০ জন। দেশের পাঁচ হাজার নয়শ ৭১ কেন্দ্রে এ পরীক্ষা হবে। বিদেশে রয়েছে ছয়টি কেন্দ্র। এ বছর ৬৪টি জেলায় পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে বলে সভায় জানানো হয়। সভায় প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও সচিব আবু আলম শহীদ খানসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪০ঘ.