চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পালিত হয়েছে 'বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস'।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় 'চবি প্রতিবন্ধী ছাত্র সমাজ' সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের 'স্মরণ'র পাদদেশে আলোচনা সভা ও ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন 'চবি প্রতিবন্ধী ছাত্র সমাজ'র সভাপতি আব্দুল মালেক সৈয়াল,
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে জহিরুল ইসলাম, এস.এম বাহার, সোলায়মান বাদশা, মাহফুজা আক্তার মুক্তা ও মাহমুদা খাতুন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো 'দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য উপযোগী যানবাহন নিশ্চিত হোক'।
চবিতে দিবসটি পালনে সহযোগিতা করেছে মাদক বিরোধী সংগঠন 'প্রদীপ'।
পরে 'স্মণর'র পাদদেশ থেকে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে রেল স্টেশন চত্বরে এসে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩১০ ঘ.
bdnews24