২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস তদন্তে কমিটি

ঢাকাসহ দেশের একাধিক স্থানে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ দেশের একাধিক স্থানে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়) একেএম জাকির হোসেন ভ্ঞূা কমিটির আহ্বায়ক। অন্য দুই সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি (উপপরিচালক পর্যায়ের) ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি প্রশ্নপত্র বিতরণ ব্যবস্থার ত্র"টি ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করবে। ইতোমধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে আরেকটি দল ঢাকায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯২৫ঘ.