রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে সোমবার রাত ১২টায়।
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ১৭টি ইউনিটে ৩ হাজার ৩৭০ আসনের বিপরীতে এক লাখ ৭৩ হাজার ৩১৬ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
এবার প্রতি আসনের বিপরীতে ৫১ শিক্ষার্থী পরীক্ষা দেবে।
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৪৭টি বিষয়ে ভর্তির জন্য ১৭টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
২৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রথমবারের মতো শিক্ষার্থীরা এ পদ্ধতিতে নিবন্ধন করলো।
ভর্তি পরীক্ষা হবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) আসলাম হোসেন জানান, এ-১ ইউনিটে ৬ হাজার ৪৫৪, এ-২ ইউনিটে ৭ হাজার ৮২০, এ-৩ ইউনিটে ১৪ হাজার ৩৮৭, এ-৪ ইউনিটে ৩ হাজার ৫৮৩, এ-৫ ইউনিটে ২ হাজার ৬৪৩, এ-৬ ইউনিটে ১ হাজার ৪৬৭, বি ইউনিটে ১৯ হাজার ১২৭, সি-১ ইউনিটে ১৪ হাজার ৩৭৫, সি-২ ইউনিটে ৭ হাজার ৫৮৩, ডি ইউনিটে ২০ হাজার ৩৩৮, ই-১ ইউনিটে ২০ হাজার ৬৩৫, ই-২ ইউনিটে ১৯ হাজার ৩০০, এফ-১ ইউনিটে ৬ হাজার ৯৭২, এফ-২ ইউনিটে ৭ হাজার ১৯০, এফ-৩ ইউনিটে ৩ হাজার ৬৮, জি ইউনটে ৭ হাজার ৭১৭ এবং এইচ ইউনিটে ১০ হাজার ৬৫৭ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
এবারে আদিবাসী কোটায় ৪০ ও প্রতিবন্ধী কোটায় ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
এছাড় মোট আসনে মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং পোষ্য কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে উপ-রেজিস্ট্রার জানান।
তিনি জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস রাবির িি.িৎঁ.ধপ.নফ শীর্ষক ওয়েবসাইটে যথা সময়ে প্রকাশ করা হবে। এছাড়া এসএমএস'র মাধ্যমে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24