জাবি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে দুর্গা পূজা ও লক্ষী পূজার ছুটি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গা পূজা ও লক্ষী পূজা উপলক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর এবং ১ম বর্ষের (২০১০-১১) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া, দুর্গা পূজা উপলক্ষ্যে ১৬ এবং ১৭ অক্টোবর মোট ২ দিন এবং লক্ষী পূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০৯৩৪ ঘ.
bdnews24