বরিশাল, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে তার প্রতিবাদে সরকারি গৌরনদী কলেজে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও ভাংচুর করেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান শেখ আক্তার আলীকে তার কক্ষে অবরুদ্ধ করে এবং শ্রেণীকক্ষ ভাংচুর করে।
হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে ১১৫০ টাকা বাৎসরিক ফি আদায় করে কর্তৃপক্ষ। কিন্তু কলেজে নিম্নবিত্ত পরিবারের সন্তানরা বেশি হওয়ায় তাদের নির্ধারিত টাকা দিতে হিমশিম খেতে হয়।
এছাড়া সেমিনার ফি ও অভ্যন্তরীণ পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে কলেজ অধ্যক্ষ আ. মজিদ হাওলাদার শিক্ষার্থীদের অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণ করা ফি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24