খুলনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মো. আসিফ সৈকত ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শেষবর্ষের (চতুর্থ) ছাত্র। থাকেন বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ৩১৩ নম্বর কক্ষে।
সৈকতের বন্ধুদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল রহমান জানান, গত শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার পর হল থেকে বাইরে যাওয়ার পর সৈকত আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
শনিবার তার র্টাম ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষায় অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৈকতের গ্রামের বাড়ি পাবনার উল
bdnews24