২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল মিথ্যাচার করছে: উপাচার্য

ছাত্রদল 'মিথ্যাচার ও প্রতারণার' আশ্রয় নিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি ধর্মঘট ডাকারও সমালোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 10:10 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল 'মিথ্যাচার ও প্রতারণার' আশ্রয় নিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি ধর্মঘট ডাকারও সমালোচনা করেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আরেফিন বলেন, "যে কেউ উপাচার্যের পদত্যাগ চাইতে পারে; তবে যে কারণে পদত্যাগ চাওয়া হয়েছে তার মাধ্যমে ছাত্রদল জঘন্য মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছে।" সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের মদদ রয়েছে দাবি করে মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল। তারা উপাচার্যের পদত্যাগও দাবি করেছে। ছাত্রদল নেতারা বলছেন, সোমবার উপাচার্যের সঙ্গে ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সাক্ষাতের কর্মসূচি ছিলো। অধ্যাপক আরেফিন বলেন, ছাত্রদলের সঙ্গে দেখা করার কোনো সময়সূচি তার কর্মসূচিতে ছিলো না। "রোববার রাতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দীন চৌধুরী এ্যানী ফোন করে দেখা করতে চায়। আমি তাকে অন্তঃদলীয় কোন্দল মিটিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঘি