২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর নোয়াখালী টেক্সটাইল কলেজ বন্ধ

ছাত্রদের দুই গ্র"পের সংঘর্ষ ও ভাংচুরের পর বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

নোয়াখালী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রদের দুই গ্র"পের সংঘর্ষ ও ভাংচুরের পর বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের দুই গ্র"পের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্ররা অধ্যক্ষের কক্ষসহ কলেজের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে তৃতীয় বর্ষের ছাত্র জুলফিকারের নেতৃত্বে একদল ছাত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীমের অপসারণসহ বিভিন্ন দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তৃতীয় বর্ষের ছাত্র কামরুলের সঙ্গে জুলফিকারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্র"পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে ছোটন (২২), সহিদুল (২০), মিরাজ আহমেদ (২৩), মামুন (২৪) ও শরীফকে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুল (২৩), জাহাঙ্গীর (২২) ও রুবেলসহ (২১) বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে দুপকক্ষ ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.