২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলিটেকনিক ডিপ্লোমাধারীদের উচ্চতর ডিগ্রির সুযোগের পরিকল্পনা

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারীরা যাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারে সে বিষয়ে সুপারিশ তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারীরা যাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারে সে বিষয়ে সুপারিশ তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বারো সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেনকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এ কমিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমাধারীদের ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে স্নাতক প্রকৌশল বিষয়ে পড়ার সুযোগ দিতে সুপারিশ প্রণয়ন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য পর্যায়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ের একজন প্রতিনিধি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরী শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম), ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৫৯ঘ.