২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষের কক্ষ ভাংচুর

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 03:22 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

রাজশাহী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে পরীক্ষার ফল স্থগিত রাখার প্রতিবাদে শনিবার দুপুরে তারা এই ঘটনা ঘটায়। নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিভিন্ন বিভাগের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের প্রায় ৬০ জন শিক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে দীর্ঘদিন ধরে ফলাফল স্থগিত করে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসলে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন তিনি। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। কয়েকদিন ধরে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নুল আবেদীন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফলের বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি রাজশাহীর বাইরে আছেন। তবে ভাংচুরের ঘটনা শুনেছেন। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছাত্ররা অধ্যক্ষের কক্ষের জানালা ও টেবিলের কাচ ভাংচুর করেছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.