২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সোমবারের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও কার্জন হল কেন্দ্রে সোমবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও কার্জন হল কেন্দ্রে সোমবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ শীগগিরই ঘোষণা করা হবে। এছাড়া পরীক্ষার পূর্ব-ঘোষিত সময়সূচীর অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজধানীতে সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৬৩২ ঘ.