২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষায় জবিতে ইফতার পার্টি নিষিদ্ধ

ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অশঙ্কায় সব ধরনের ইফতার পার্টি নিষিদ্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অশঙ্কায় সব ধরনের ইফতার পার্টি নিষিদ্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিভিন্ন সংগঠন ইফতার পার্টির অনুমতি নিতে গেলে কোনও সংগঠনকেই তা দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।" প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে কখনও কোনও সমস্যা হয়নি। এবার কেন হবে? এ ধরনের অগণতান্ত্রিক আদেশ প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই।" অবশ্য প্রক্টর কাজি আসাদ বলেছেন, নিষেধাজ্ঞা থাকলেও কোনও কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে, তা স্পষ্ট করেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.