২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির উদ্যোগে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের আয়োজন হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ডিসেম্বর - জানুয়ারি মাসে 'বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড' অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ডিসেম্বর - জানুয়ারি মাসে 'বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড' অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্জন হলে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের মধ্যে মেধার চর্চা এবং জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণার আগ্রহ গড়ে তোলাই এ অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। অলিম্পিয়াডে মাধ্যমিক পর্যায়ে 'ও' লেভেল, নবম-দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 'এ' লেভেল ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রথমবার শুধু ঢাকা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। পরবর্তী সময়ে এর পরিধি বাড়ানো হবে। ইতোমধ্যেই প্রচলিত সিলেবাসের ধারায় অলিম্পিয়াডের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই অলিম্পিয়াডের ওয়েবসাইট খোলা হবে। ওয়েবসাইটে প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০৪৮ঘ.