২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেকে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে হাতাহাতি

তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রদের প্রধান ছাত্রাবাসে শনিবার ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রদের প্রধান ছাত্রাবাসে শনিবার ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে প্রথম বর্ষের কিছু সংখ্যক ছাত্র ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলে ছাত্রাবাসে ফিরছিলেন। এদের কয়েকজন ছাত্রাবাসে না এসে ছাত্রশিবির নিয়ন্ত্রিত রেটিনা মেডিকেল কোচিং সেন্টারের মেসে যাচ্ছিলেন। তিনি বলেন, "এ সময় চমেক শাখা ছাত্রলীগের সম্পাদক ফাহাদসহ কয়েকজন নেতা তাদের সঙ্গে কথা বলতে গেলে খাদেমুল ইসলাম তোফাসহ কয়েকজন শিবির নেতা তাদের আলোচনায় হস্তক্ষেপ করে। এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের জুনিয়র কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।" উভয় সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান তিনি। ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার কথা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদয়ন বড়