২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ই-মেইল আইডি খুলে তা মন্ত্রণালয়ের info@moedu.gov.bd- এই ঠিকানায় জানাতে বলেছে শিক্ষামন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর প্রায় সবকটিই জেলা কিংবা উপজেলা পর্যায়ে অবস্থিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর আগে দেশের ২৫১টি সরকারি কলেজ এবং ১৪টি কারিগরি কলেজেও ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/১৯১২ ঘ.