ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার ফল আগামী দেড় মাসের মধ্যে প্রকাশ হতে পারে। আর ২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সরকারি কর্মকমিশনে (পিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কমিশনের চেয়ারম্যান ড. সা'দত হুসেইন এবং ২৯ তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা এতে উপস্থিত ছিলেন।
সা'দত হুসেইন বলেন, "২৯তম বিবিএস (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল আগামী দেড় মাসের মধ্যে প্রকাশের আশা করছি আমরা।"
"২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশের চেষ্টা করছি আমরা", বলেন তিনি।
আবিদুর রেজা বলেন, "২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। আর এ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ শুরু হবে।"
গত ১৪ আগস্ট ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১ হাজার ৫৫১টি পদের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৬ জন।
গত ২৮ নভেম্বর ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ হয় ১ ফেব্র"য়ারি। আর লিখিত পরীক্ষা শেষ হয় মে মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউ/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24