ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মতিনুর রহমানের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহজাহান আলীকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উপাচার্য এম. আলাউদ্দিন বলেন, "তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিচার করা হবে।"
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাত দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহ
bdnews24