২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মাধ্যমিকে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ বই কিনতে না পারা'

মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ বই কিনতে না পারা বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে মাধ্যমিক স্তরে উপবৃত্তি বিষয়ক এক কর্মশালায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ বই কিনতে না পারা বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে মাধ্যমিক স্তরে উপবৃত্তি বিষয়ক এক কর্মশালায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। নাহিদ বলেন, "অশিক্ষা ও দারিদ্র্য পরস্পরকে পেছনে টানে। নানা কারণে মাধ্যমিক স্তরে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ঝরে যায়। বছরের শুরুতে বই কিনতে না পারাটাই এর অন্যতম কারণ।" ঝরে পড়া রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, প্রাথমিক স্তরের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই সরবরাহ করা হবে। এই দুই স্তরের সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে। এ জন্য ২১ কোটি বই ছাপাতে হবে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সেকায়েপ প্রকল্পের পরিচালক মো. বদিউল আলম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর-রশিদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১১০ ঘ.