খুলনা, জুন ২৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যেগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
নগরীর জিয়া হল মিলনায়তনে সোমবার বেলা ১২ টায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। কাউন্সিলর মো. মনিরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ, প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, রুমা খাতুন ও প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড উইমেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজির আহমেদ ও সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ইদ্রিস আলী।
কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তৃতা দেন সুদীপ্ত বিশ্বাস, নাহিদ নিগার, রুবাইয়া ফেরদৌসী বৃষ্টি, আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২২৪ ঘ.
bdnews24