২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি'র চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "ভর্তি ফি'র বিষয়ে যে নিয়ম আছে তা মেনে চলতে হবে। কোনও প্রতিষ্ঠান তা না মানলে মাত্রা অনুযায়ী যা করার তাই করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি'র চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "ভর্তি ফি'র বিষয়ে যে নিয়ম আছে তা মেনে চলতে হবে। কোনও প্রতিষ্ঠান তা না মানলে মাত্রা অনুযায়ী যা করার তাই করা হবে।" এ বিষয়ে কোনও অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। গত ৮ জুন ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া ৭ জুলাইয়ের মধ্যে ভর্তি শেষ করতে হবে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ২০ জুলাই। ক্লাস শুরু হওয়ার কথা আগামী ১২ জুলাই থেকে। এবার একাদশ শ্রেণীতে ভর্তিতে নিয়মিত শিক্ষার্থীদের জন্য মোট ১২২ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে নিবন্ধন ফি ৫০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট ফি ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শাখা ও বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের পাঠদান বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে সেক্ষেত্রে পাঠদান বিরতি ফি ১০০ ও বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা করে বাড়তি দিতে হবে। অভিযোগ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তির সময় নির্ধারিত ফির বাইরেও নানা ধরনের বাড়তি ফি নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এমআই/১৭৫৫ ঘ.