ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, ভোর ৬টার দিকে ফজিলাতুন্নেছা হলের পেছনে ঘাস কাটতে এসে স্থানীয় কয়েকজন ব্যক্তি লাশ দুটি দেখতে পেয়ে শিক্ষার্থীদের জানায়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের জবাই করে হত্যা করা হয়। ফজিলালাশের কাছ থেকে তিনটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে লেখা আছে 'জাসদ গণবাহিনী লাল'।
সকাল ৭টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ দুটি উদ্ধার করে ইবি থানায় নিয়ে যায়।
ওসি জানান, লাশ দুটির ময়না তদন্ত করা হবে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।
১৫ দিন গ্রীষ্মকালীন ছুটির পর ক্লাস শুরুর দিনে লাশ পাওয়ার এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৬ ঘ.
bdnews24