২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের কাপলান কলেজের বৃত্তি ঘোষণা

যুক্তরাজ্যের কাপলান ইন্টারন্যাশনাল কলেজ (কেআইসি) গোষ্ঠী সেপ্টেম্বর ২০০৯ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করতে চাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 08:40 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের কাপলান ইন্টারন্যাশনাল কলেজ (কেআইসি) গোষ্ঠী সেপ্টেম্বর ২০০৯ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করতে চাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করেছে। বাংলাদেশ, রাশিয়া এবং কাজাকাস্তানের জন্য কেআইসির আন্তর্জাতিক ভর্তি বিষয়ক ব্যবস্থাপক ইসাবেল ব্রিস্টো রোববার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বৃত্তি ঘোষণা করেন। বাংলাদেশে কেআইসির প্রতিনিধি ইনফোজি ইন্টারন্যাশনাল লিমিটেড এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি সংক্রান্ত পরামর্শ এবং অন্যান্য সহায়তা দিয়ে থাকে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেআইসির এ বৃত্তি কর্মসূচীতে ২০০৯ শিক্ষাবর্ষে ১৫ জন বাংলাদেশী শিক্ষার্থীকে ১৫শ' পাউন্ড করে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ১০ জনকে ডিপ্লোমা বা ফাউন্ডেশন কোর্সে এবং অন্য পাঁচ জনকে গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রি-মাস্টার্স) কোর্সে বৃত্তি দেওয়া হবে। কেআইসি বিশ্বের শীর্ষস্থানীয় লিভারপুল বিশ্ববিদ্যালয়, শেফিল্ড, গ্লাসগো, নটিংহাম ট্রেন্ট, সাউদাম্পটন এবং লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে থাকে। কেআইসি থেকে সাফল্যের সঙ্গে ফাউন্ডেশন সার্টিফিকেট, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট ডিপ্লোমা অজর্নকারীরা তাদের পছন্দের যে কোন বিষয়ে শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়গুলোর যে কোন একটিতে ভর্তি হতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩৫৫ঘ.