২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেট নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫টি পদে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তৃতীয় ও শেষ দফা ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। দু'একটি অভিযোগের কথা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণ ছিল নির্বাচনী পরিবেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫টি পদে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তৃতীয় ও শেষ দফা ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। দু'একটি অভিযোগের কথা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণ ছিল নির্বাচনী পরিবেশ। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট গ্রহণ চলে। সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের (বিএনপি পন্থী) প্রার্থী নুরুল ইসলাম নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন, গণতান্ত্রিক ঐক্য পরিষদ (আওয়ামী লীগ পন্থী) প্যানেলের লিফলেট বিলিকারী কয়েকজন যুবক তাকে টিএসসি থেকে বের করে দিয়েছে। সে সময় প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দাবি করে তিনি জানান, কয়েকজন সাংবাদিক তাকে ওই যুবকদের হাত থেকে রক্ষা করেছে। এদিকে, ভোট গ্রহণের সময় দুই কেন্দ্রে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক প্যানেলের পক্ষে লিফলেট বিলি করতে দেখা গেছে। সোমবার নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার কথা। দু'টি প্যানেলে রেজিস্টার্ড গ্রাজুয়েটরা এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে প্রথম দফায় গত ২৩ মে ঢাকার বাইরের ২৬টি কেন্দ্রে ও দ্বিতীয় দফায় ৩১ মে ১৩টি কেন্দ্রে ভোটাভুটি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ-১৯৭৩ এর (১)-(ক) আর্টিকেলে প্রতি বছর সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/জিএমএ/এএল/এসকে/২২০৩ঘ.