২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

দেশের দশটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। মাদ্রাসা ও কারিগরী বোর্ড মিলিয়ে দশটি বোর্ডে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে আটটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৪১ শতাংশ। এবার সমন্বিত পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 06:42 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দেশের দশটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। মাদ্রাসা ও কারিগরী বোর্ড মিলিয়ে দশটি বোর্ডে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে আটটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৪১ শতাংশ। এবার সমন্বিত পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ। (আরো তথ্যসহ-১) মোট জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৩ শ' ৭ জন। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ হাজার ৯শ' ৩৪ জন। এবার পাসের হার সামান্য কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ২০০৯ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর কিছু আগে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে ফলাফলের কপি হস্তান্তর করেন। তবে দুপুরের পর থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হতে থাকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ঢাকা, রাজশাহী, কুমিল